দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : বুধবার, ১১ মার্চ ২০২৬

সাংবাদিকের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে মানববন্ধন

বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এবং কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় স্বেচ্ছাসেবক দলের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত আইয়ুব আলীর বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিক ও সচেতন নাগরিকরা।

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া–ঢাকা মহাসড়কের মাঝিড়া বন্দরে স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক সাজেদুর রহমান সবুজের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব এবং যমুনা টেলিভিশনের বগুড়া ব্যুরো প্রধান সিনিয়র রিপোর্টার মেহেরুল সুজন।

এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক শাহাদাত হোসেন, দৈনিক কালবেলার জেলা মাল্টিমিডিয়া প্রধান মিলন হোসেন, বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সনি, এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি আব্দুল ওহাব, ভোরের দর্পণ প্রতিনিধি রিপন, খালেদ সিদ্দিক, জাকারিয়া ও নাজিরুল ইসলামসহ অন্যান্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন শাজাহানপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সুচন্দন সরকার, সদস্য রঞ্জু, সাংবাদিক মিজানুর রহমান, মহিউদ্দিন, সুজন, শিপলু, হান্নানসহ স্থানীয় সাংবাদিক, সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, সম্প্রতি শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় আলুভর্তি ট্রাক আটকে কৃষকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়। এর জেরে একটি মহল শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলে কটূক্তি করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে আসা একজন জ্যেষ্ঠ সাংবাদিকের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিক সমাজ সবসময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে। তাই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি।

সমাবেশ থেকে দ্রুত চাঁদাবাজদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন বক্তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সাংবাদিকের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে শাজাহানপুরে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত