পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সালামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। তিনি নিজ হাতে উপহার সামগ্রী তুলে দেন উপকারভোগীদের মাঝে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আজাদ, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাদল সরকার, সাবেক যুবনেতা নাজমুল হুদা শহিদ এবং ছাত্রনেতা মেহেদী হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক শাহীন বলেন, “ঈদ মানেই শুধু ব্যক্তিগত আনন্দ নয়, বরং সমাজের প্রতিটি মানুষের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করার একটি উপলক্ষ। সাম্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধই ঈদের প্রকৃত শিক্ষা।”
তিনি আরও বলেন, বিএনপি সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। উপকারভোগীরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন