বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মানিকদিপা ফকিরপাড়ার বাসিন্দা মাওলানা মোঃরেজাউল করিম (জিহাদী) নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী মানিকদিপা উত্তর পাড়ার নাজমুল হাসান জানান,
বুধবার ১৯ মার্চ বাড়ির শ্রমিক আনার উদ্দেশ্যে আড়িয়া বাজারে গেলে রেজাউল করিম মহাসড়ক পারাপারের সময়
আন্ত থানা সার্ভিস করতোয়া গেটলক পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে স্বজোরে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন এবং কানসহ শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্তপাত শুরু হয়।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাড়িদহ হাইওয়ে পুলিশের ওসি রইচ উদ্দিন জানান, দুর্ঘটনার বিষয়টি জানা নেই।এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ধরনের দুর্ঘটনা রোধে মহাসড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন