দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : শুক্রবার, ২০ মার্চ ২০২৬

গভীর রাতে শাজাহানপুরে নৈশপ্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণে- বিদ্যুৎ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নৈশপ্রহরীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ গ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ।

জানা যায়, গভীর রাতে হঠাৎ করে তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও বন্দরে ছুটে যান। এসময় খরনা বাজার, রানীরহাট, বীরগ্রাম বাজার, টেংগা মাগুর, গোহাইল স্ট্যান্ড, জামাদার পুকুর, মাছির বাজার, ৯ মাইল, মাঝিড়া, ফুলতলা ও দুবলাগাড়ী হাটে কর্মরত নৈশপ্রহরীদের হাতে তিনি ঈদ সামগ্রী তুলে দেন।

অপ্রত্যাশিত এই উদ্যোগে নৈশপ্রহরীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়। তারা জানান, গভীর রাতে এভাবে তাদের খোঁজ নিয়ে ঈদ উপহার পৌঁছে দেওয়া সত্যিই প্রশংসনীয় এবং মানবিক উদ্যোগ।

নৈশপ্রহরী মোঃ আব্দুল মালেক বলেন, “আমরা সারারাত জেগে বাজার পাহারা দেই, কিন্তু আমাদের খোঁজ খুব কম মানুষই নেয়। গভীর রাতে হঠাৎ করে এভাবে এসে ঈদের উপহার দেওয়া আমাদের জন্য অনেক বড় পাওয়া। এতে আমরা খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয়রা মনে করছেন, সমাজের অবহেলিত ও পরিশ্রমী এই নৈশপ্রহরীদের পাশে দাঁড়ানো একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ঈদের প্রকৃত শিক্ষা—ভাগাভাগি ও সহমর্মিতারই প্রতিফলন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

গভীর রাতে শাজাহানপুরে নৈশপ্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণে- বিদ্যুৎ

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

বগুড়ার শাজাহানপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নৈশপ্রহরীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ গ্রহণ করেন বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মোঃ আজিজুর রহমান বিদ্যুৎ।

জানা যায়, গভীর রাতে হঠাৎ করে তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও বন্দরে ছুটে যান। এসময় খরনা বাজার, রানীরহাট, বীরগ্রাম বাজার, টেংগা মাগুর, গোহাইল স্ট্যান্ড, জামাদার পুকুর, মাছির বাজার, ৯ মাইল, মাঝিড়া, ফুলতলা ও দুবলাগাড়ী হাটে কর্মরত নৈশপ্রহরীদের হাতে তিনি ঈদ সামগ্রী তুলে দেন।

অপ্রত্যাশিত এই উদ্যোগে নৈশপ্রহরীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়। তারা জানান, গভীর রাতে এভাবে তাদের খোঁজ নিয়ে ঈদ উপহার পৌঁছে দেওয়া সত্যিই প্রশংসনীয় এবং মানবিক উদ্যোগ।

নৈশপ্রহরী মোঃ আব্দুল মালেক বলেন, “আমরা সারারাত জেগে বাজার পাহারা দেই, কিন্তু আমাদের খোঁজ খুব কম মানুষই নেয়। গভীর রাতে হঠাৎ করে এভাবে এসে ঈদের উপহার দেওয়া আমাদের জন্য অনেক বড় পাওয়া। এতে আমরা খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।”

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু শাহীন সানি, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয়রা মনে করছেন, সমাজের অবহেলিত ও পরিশ্রমী এই নৈশপ্রহরীদের পাশে দাঁড়ানো একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, যা ঈদের প্রকৃত শিক্ষা—ভাগাভাগি ও সহমর্মিতারই প্রতিফলন।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত