পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলায় গুচ্ছগ্রাম ও আদর্শ গ্রামের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই উদ্যোগের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শাহীন।
তার ব্যক্তিগত অর্থায়নে দুই দিনব্যাপী এ কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের দুই হাজারেরও বেশি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে চাঁদবাড়িয়া, মানিকদিপা, জামুন্না, মারিয়া, পরানবাড়িয়া,, সোনাইমুড়ি, খোট্টাপাড়া, চোপিনগর ও কামারপাড়া গুচ্ছগ্রামের পরিবারগুলোর হাতে এ উপহার তুলে দেওয়া হয়।
এর আগে বুধবার ১৮মার্চ মাঝিড়া, মাদলা, গোহাইল, খরনা ও আশেকপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের গুচ্ছগ্রামের হতদরিদ্র মানুষের কাছেও ঈদের এ উপহার পৌঁছে দেওয়া হয়।
ঈই সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, সহ-সভাপতি মনজুর কাদের মন্টু, চোপিনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমান, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান এবং উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সাজু-সহ-দপ্তর সম্পাদক রেজাউল করিম, মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউথ উপজেলা ছাত্রদের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন সহ স্থানীয় নেতাকর্মীরা।
এসময় এনামুল হক শাহীন বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
গুচ্ছগ্রামের উপকারভোগী রোকেয়া বেগম বলেন, “শাহীন সাহেব সবসময় আমাদের পাশে থাকেন। তার কারণে এবারের ঈদও আনন্দের হয়েছে।”
অন্য উপকারভোগী রশিদা খাতুন জানান, “এই সহায়তা আমাদের জীবনে স্বস্তি এনে দিয়েছে। আমরা তার জন্য দোয়া করি।”
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ শুধু সহায়তা নয়, বরং সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন