আনন্দ, সম্প্রীতি আর ভালোবাসার বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়া শাজাহানপুরবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিক ইকবাল।
তিনি বলেন, রমজানের এক মাসের আত্মসংযম ও ত্যাগের শিক্ষা আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। ঈদ সেই সাধনারই পরিপূর্ণতা, যা মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিকতা জাগ্রত করে।
ওসি আশিক ইকবাল আরও জানান, ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায়, সে জন্য সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, একটি সুন্দর ও শান্তিপূর্ণ ঈদ উদযাপনের জন্য আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে।
তিনি শাজাহানপুরবাসীকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের সম্মিলিত প্রচেষ্টায়ই একটি নিরাপদ ও আনন্দমুখর ঈদ উদযাপন সম্ভব।”
সবশেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে ঈদের শুভেচ্ছা জানান।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন