বগুড়ার ধুনট উপজেলা-এর এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে বিএনপির দলীয় ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোস্তাকিন জিসান (২৮)।
তিনি এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ধুনট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক।
অভিযোগে উল্লেখ করা হয়, গত শুক্রবার (২১ মার্চ ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি গ্রামের আওয়াল বাসস্ট্যান্ড এলাকায় অভিযুক্তরা পরিকল্পিতভাবে ছাত্রদল ও এলাঙ্গী ইউনিয়ন যুবদলের দলীয় ব্যানার ছিঁড়ে ফেলে।
অভিযুক্তরা হলেন রাঙ্গামাটি গ্রামের মুরাদ ইসলাম (৪৫), মোরছালিন রত্ন (২৪), সাজু মিয়া (৩০) ও সাইফুল ইসলাম (৩৪)।
অভিযোগকারী জানান, তিনি ঘটনাটি দেখে বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে মারধরের জন্য উদ্যত হয়। এছাড়া তারা তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়।
ঘটনার সময় স্থানীয় কয়েকজন সাক্ষী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং বিষয়টি প্রত্যক্ষ করেন। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে জানা গেছে।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন