পুরোনো দিনের স্মৃতি, বন্ধুত্ব আর স্কুল জীবনের হাসি-কান্নাকে আবারও জীবন্ত করে তুলতে এক অনন্য উদ্যোগ নিয়েছেন বগুড়ার শাজাহানপুর উপজেলার ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
বহুদিন পর একসঙ্গে মিলিত হওয়ার এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই সাবেক শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ।
এই আবেগ ও প্রত্যাশাকে সফল রূপ দিতে আগামী ১৭ ডিসেম্বর ২০২৬ অনুষ্ঠিতব্য পুনর্মিলনী উপলক্ষে গঠন করা হয়েছে একটি পূর্ণাঙ্গ উদযাপন কমিটি।
শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের দিন বিকেল ৪ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে উপজেলার সরকারি কমরউদ্দিন ইসলামিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এএইচএম শফিকুত তারিক মাসুম (১৯৮৬ ব্যাচ) কে আহ্বায়ক এবং শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি ও অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন (২০০৭ ব্যাচ) কে সদস্য সচিব করা হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—জহুরুল ইসলাম বিএসসি, সরকার মুক্তা ও এম.আর মানিক (যুগ্ম-আহ্বায়ক) এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল হাসান (কোষাধ্যক্ষ)। পাশাপাশি একটি উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা পুরো আয়োজনকে সুশৃঙ্খলভাবে পরিচালনায় সহায়তা করবে।
সভায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা জানান, প্রত্যেক এসএসসি ব্যাচ থেকে ২ জন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করে কমিটিকে আরও বিস্তৃত করা হবে। এতে করে সকল ব্যাচের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং আয়োজনটি হবে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক।
সদস্য সচিব আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন বলেন, “এটি শুধু একটি পুনর্মিলনী নয়, এটি আমাদের শিকড়ে ফিরে যাওয়ার একটি সুযোগ। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বন্ধুদের একত্রিত করে আবারও সেই প্রিয় ক্যাম্পাসে ফিরতে চাই, যেখানে গড়ে উঠেছিল আমাদের জীবনের ভিত্তি।”
আয়োজকরা জানান, পুনর্মিলনীকে ঘিরে থাকবে স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদানসহ নানা আয়োজন। ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের সরব উপস্থিতি এই আয়োজনকে দিয়েছে ভিন্ন মাত্রা।
সব মিলিয়ে, ডেমাজানী বিদ্যালয়ের এই পুনর্মিলনী শুধু একটি অনুষ্ঠান নয়—এটি হয়ে উঠতে যাচ্ছে স্মৃতি, বন্ধন ও ভালোবাসার এক মহামিলনমেলা।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন