দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : বুধবার, ২৫ মার্চ ২০২৬

ধুনটে জমি বিরোধে হামলা, নারী-শিশুসহ আহত ৩

বগুড়ার ধুনট উপজেলায় জমির সীমানা নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ একই পরিবারের অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের মবুয়াখালী গ্রামে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে তোতা শেখের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের বিরোধ চলছিল। প্রায় তিন মাস আগে স্থানীয়ভাবে সীমানা নির্ধারণ করে সিমেন্টের খুঁটি স্থাপন করা হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।

‎গত ২০ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তোতা শেখের বাড়িতে প্রবেশ করে পুনরায় সীমানা দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে তোতা শেখের ছেলে সোহেলকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় গুরুতর আঘাত করা হয়।

‎ এসময় সোহেলের স্ত্রী লিমা খাতুন ও নাবালিকা কন্যা সোহানা খাতুন এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা লিমা খাতুনের শ্লীলতাহানি করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

‎পরে আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও হামলাকারীরা গিয়ে পুনরায় মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। বর্তমানে আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।                                                                                    ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পাওয়া গেছে; তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ধুনটে জমি বিরোধে হামলা, নারী-শিশুসহ আহত ৩

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলায় জমির সীমানা নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ একই পরিবারের অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের মবুয়াখালী গ্রামে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে তোতা শেখের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের বিরোধ চলছিল। প্রায় তিন মাস আগে স্থানীয়ভাবে সীমানা নির্ধারণ করে সিমেন্টের খুঁটি স্থাপন করা হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।

‎গত ২০ মার্চ বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তোতা শেখের বাড়িতে প্রবেশ করে পুনরায় সীমানা দখলের চেষ্টা চালায়। এ সময় বাধা দিলে তোতা শেখের ছেলে সোহেলকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথায় গুরুতর আঘাত করা হয়।

‎ এসময় সোহেলের স্ত্রী লিমা খাতুন ও নাবালিকা কন্যা সোহানা খাতুন এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা লিমা খাতুনের শ্লীলতাহানি করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

‎পরে আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও হামলাকারীরা গিয়ে পুনরায় মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। বর্তমানে আহতরা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।                                                                                    ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুর রাজ্জাক বলেন, অভিযোগ পাওয়া গেছে; তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত