বগুড়ার শাজাহানপুর উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে পারভেজ আহমেদ পিয়াস (১৪) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি রাজভর পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় পিয়াসের সঙ্গে তার মায়ের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে ঘরের ভেতরে এক শিশু প্রথমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন