বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল বাজার এলাকায় লাইসেন্স ছাড়া পেট্রোল মজুদ ও বিক্রয়ের দায়ে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
সোমবার (৩০ মার্চ ২০২৬) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোঃ স্বপন নামের এক ব্যক্তিকে বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে মজুদকৃত ১৪ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে জব্দকৃত পেট্রোল সরকারি নির্ধারিত মূল্যে উপস্থিত ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয়।
এ সময় আদায়কৃত জরিমানার অর্থ পরবর্তী কর্মদিবসে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি জানান,
“মাঠ পর্যায়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ অভিযানে স্থানীয় প্রশাসনের এমন পদক্ষেপে বাজারে অবৈধ জ্বালানি বিক্রি নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সচেতন মহল।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন