দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : সোমবার, ৩০ মার্চ ২০২৬

শেরপুরে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে ৯ ফিলিং স্টেশনে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ

চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ মজুদ প্রতিরোধ এবং কৃত্রিম সংকট রুখতে বগুড়ার শেরপুর উপজেলার ৯টি ফিলিং স্টেশনে তদারকি কর্মকর্তা বা ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গত ২৮ মার্চের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইদুজ্জামান হিমু স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি বন্ধ, খোলা বাজারে তেল বিক্রি ও পাচার রোধে এই কর্মকর্তারা সার্বক্ষণিক নজরদারি করবেন।

নিযুক্ত ট্যাগ অফিসাররা সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের মজুদ ও বিক্রয় কার্যক্রম তদারকি করবেন। 

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন যারা 

মেসার্স কুদ্দুস এন্ড সন্স (শেরপুর উপজেলার সামনে): জনাব মোঃ খায়রুল ইসলাম (উপসহকারী প্রকৌশলী, এলজিইডি)।

মোবাইল নং ০১৬৪৪-৯৪৭৪৬১

মেসার্স স্বাক্ষর ফিলিং স্টেশন (কাঠালতলা): জনাব মোঃ মোস্তাফিজুর রহমান (সহকারী প্রোগ্রামার, আইসিটি)।

মোবাইল নং ০১৭১১-৯৬৮৫০০

মেসার্স তৌহিদ ফিলিং স্টেশন (শেরুয়া): জনাব মোঃ আব্দুল আলীম (উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার)। মোবাইল নং ০১৭৩৫-৬২২৮৮৮ 

মেসার্স বাবলু ফিলিং স্টেশন (গাড়ীদহ): জনাব মোঃ আনিছুর রহমান (সহকারী উপজেলা শিক্ষা অফিসার)।

মোবাইল নং ০১৭১৪-২৫৭৪৭৬

মেসার্স মির্জাপুর ফিলিং স্টেশন (মির্জাপুর): জনাব মোঃ মিল্টন রহমান (উপজেলা সমবায় অফিসার)।

মোবাইল নং ০১৭৫৭-৯৭৫৬২৬

মেসার্স যমুনা ফিলিং স্টেশন (ছোনকা): জনাব মোঃ সিরাজুল ইসলাম (সহকারী উপজেলা শিক্ষা অফিসার)।

মোবাইল নং ০১৭১৫-২৭১৯৮১

মেসার্স নাবিল ফিলিং স্টেশন (ছোনকা): জনাব মোঃ তৌহিদুল ইসলাম (শাখা ব্যবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংক)।

মোবাইল নং ০১৯৩-৮৮৭৯১০৪

মেসার্স ফারজানা ফিলিং স্টেশন (রানীরহাট): জনাব মোঃ আল মাহমুদ (উপসহকারী কৃষি কর্মকর্তা)।

মোবাইল নং 

মেসার্স তিনভাই ফিলিং স্টেশন (বুথুয়া বাড়ি ): জনাব মোঃ মুনসুর আলী (উপসহকারী কৃষি কর্মকর্তা)।

মোবাইল নং ০১৭১৮-৭১০৩৭২

নির্দেশনা অনুযায়ী, এই কর্মকর্তারা প্রতিদিন ফিলিং স্টেশনের প্রারম্ভিক ও সমাপনী মজুদ রেকর্ড করবেন। ডিপো থেকে আসা তেল সঠিক মাপে গ্রহণ করা হচ্ছে কি না এবং ডিপ-রড বা ডিপ-স্টিকের মাধ্যমে তার সঠিকতা যাচাই করবেন। 

এছাড়াও ডিসপেন্সিং মেশিনের রিডিংয়ের সাথে বিক্রয় রেজিস্টার মিলিয়ে দেখবেন।

বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদিত লে-আউট প্ল্যান অনুযায়ী মজুদ সক্ষমতা যাচাই করবেন।

কন্টেইনারে অবৈধ তেল বিক্রি হচ্ছে কি না এবং ক্যাশ মেমো দেওয়া হচ্ছে কি না তা নিশ্চিত করবেন।

ডিপো থেকে তেল আসার ১ ঘণ্টার মধ্যে বিক্রি শুরু না করলে তা আইন লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে।

আদেশে আরও জানানো হয়, অনিয়ম পাওয়া গেলে প্রথমবার সতর্কতা, দ্বিতীয়বার মোবাইল কোর্ট এবং তৃতীয়বার লাইসেন্স বা কার্যক্রম সাময়িক স্থগিতাদেশের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি পাম্পকে দিনে অন্তত তিনবার (সকাল, দুপুর, সন্ধ্যা) স্টকের তথ্য আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানায়, জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্বচ্ছ ও দৃশ্যমান করতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শেরপুরে জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে ৯ ফিলিং স্টেশনে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত