দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

শাজাহানপুরে ৫০০ পিস ইয়াবাসহ রনি গ্রেফতারন

বগুড়ার শাজাহানপুর উপজেলার অন্তর্গত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড গন্ডগ্রাম দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস অবৈধ মাদকদ্রব্য  ইয়াবা ট্যাবলেটসহ রনি হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় বগুড়া।

বুধবার ১ মার্চ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল জানতে পারে, ইয়াবার একটি চালান বিক্রির উদ্দেশ্যে গন্ডগ্রাম দক্ষিণপাড়ায় মজুদ রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রনি হোসেনের নিজ বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে তার বাড়ি থেকে সংরক্ষণকৃত  ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রনি হোসেন শাজাহানপুর উপজেলার বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গন্ডগ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দা এবং মোঃ নিহাজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় শাজাহানপুর থানায় উপ-পরিদর্শক মোঃ শাহ আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন আদালতে প্রেরণ করা হবে।

ডিএনসি সূত্র জানায়, উদ্ধার হওয়া ইয়াবার এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের সম্পৃক্ততা পাওয়া গেলে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

শাজাহানপুরে ৫০০ পিস ইয়াবাসহ রনি গ্রেফতারন

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

বগুড়ার শাজাহানপুর উপজেলার অন্তর্গত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড গন্ডগ্রাম দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস অবৈধ মাদকদ্রব্য  ইয়াবা ট্যাবলেটসহ রনি হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয় বগুড়া।

বুধবার ১ মার্চ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি দল জানতে পারে, ইয়াবার একটি চালান বিক্রির উদ্দেশ্যে গন্ডগ্রাম দক্ষিণপাড়ায় মজুদ রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রনি হোসেনের নিজ বসতবাড়িতে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে তার বাড়ি থেকে সংরক্ষণকৃত  ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৭ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রনি হোসেন শাজাহানপুর উপজেলার বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের গন্ডগ্রাম দক্ষিণপাড়ার বাসিন্দা এবং মোঃ নিহাজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় শাজাহানপুর থানায় উপ-পরিদর্শক মোঃ শাহ আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন আদালতে প্রেরণ করা হবে।

ডিএনসি সূত্র জানায়, উদ্ধার হওয়া ইয়াবার এই চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের সম্পৃক্ততা পাওয়া গেলে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত