দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

ধুনটে পৈত্রিক সম্পত্তি নিয়ে: বৃদ্ধ মা ও দুই বোনকে মারধরের অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে

বগুড়ার ধুনট উপজেলায় পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধ মা ও দুই বোনকে মারধরের অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে।

‎আহতরা হলেন- বুলবুলি বেওয়া (৮০), তার ছোট মেয়ে শাপলা খাতুন (৩৬) এবং বড় মেয়ে নাজমা বেগম (৪৫)।

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের হাসাপোটল গ্রামের বাসিন্দা শাপলা খাতুনের পৈত্রিক সম্পত্তির অংশ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় অভিযুক্তরা হলেন, এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামাল আহম্মেদ (৪৮), আব্দুল মতিন (৫৫), সাব্বির হোসেন (২১), মোছা. কল্পনা খাতুন (৩৮) ও মোছা. তানিয়া খাতুন (৩৫)।

‎ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্তরা জোরপূর্বক তাদের পৈত্রিক সম্পত্তির অংশ দখল করে রেখেছে এবং দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

‎ গত ৫ এপ্রিল সকাল আনুমান সাড়ে ১০টার দিকে শাপলা খাতুন তার প্রাপ্য জমির অংশ চাইতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা লাঠি দিয়ে তাকে আঘাত করে, এতে তিনি গুরুতর আহত হন। তার মাথায় আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার বৃদ্ধ মা ও বোনকেও মারধর করা হয়।

‎স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খাতুনের মাথায় সেলাই দেওয়া হয় এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

‎এ ঘটনায় ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, “বৃদ্ধ মা ও দুই বোনকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ধুনটে পৈত্রিক সম্পত্তি নিয়ে: বৃদ্ধ মা ও দুই বোনকে মারধরের অভিযোগ স্কুল শিক্ষকের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

বগুড়ার ধুনট উপজেলায় পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধ মা ও দুই বোনকে মারধরের অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে।

‎আহতরা হলেন- বুলবুলি বেওয়া (৮০), তার ছোট মেয়ে শাপলা খাতুন (৩৬) এবং বড় মেয়ে নাজমা বেগম (৪৫)।

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের হাসাপোটল গ্রামের বাসিন্দা শাপলা খাতুনের পৈত্রিক সম্পত্তির অংশ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় অভিযুক্তরা হলেন, এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামাল আহম্মেদ (৪৮), আব্দুল মতিন (৫৫), সাব্বির হোসেন (২১), মোছা. কল্পনা খাতুন (৩৮) ও মোছা. তানিয়া খাতুন (৩৫)।

‎ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্তরা জোরপূর্বক তাদের পৈত্রিক সম্পত্তির অংশ দখল করে রেখেছে এবং দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

‎ গত ৫ এপ্রিল সকাল আনুমান সাড়ে ১০টার দিকে শাপলা খাতুন তার প্রাপ্য জমির অংশ চাইতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা লাঠি দিয়ে তাকে আঘাত করে, এতে তিনি গুরুতর আহত হন। তার মাথায় আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। এ সময় তাকে রক্ষা করতে গেলে তার বৃদ্ধ মা ও বোনকেও মারধর করা হয়।

‎স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খাতুনের মাথায় সেলাই দেওয়া হয় এবং অন্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

‎এ ঘটনায় ভুক্তভোগীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, “বৃদ্ধ মা ও দুই বোনকে মারধরের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত