দৃষ্টি প্রতিদিন
আপডেট : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

বগুড়ায় উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

সংগৃহিত

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে।

ভোট চলাকালে জামায়াত প্রার্থী বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি। তবে বিভিন্ন অনিয়ম ও অভিযোগের কথা তুললেও আবিদুর রহমান সোহেল ভোটের মাঠ না ছাড়ার ঘোষণা দেন এবং শেষ পর্যন্ত ফলাফল নিয়ে বাড়ি ফেরার কথা জানান।

 বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের উপনির্বাচনে দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এ ছাড়া ভোটগ্রহণে নিয়োজিত ছিলেন ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি, ১০ প্লাটুন র‍্যাব, সেনাবাহিনী এবং ডগ স্কোয়াড।
 
১৫০টি কেন্দ্রে বগুড়া-৬ সদর আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট কেন্দ্র ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী বুথ।
 
রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বলেন, শান্তিপূর্ণ ও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে।

গুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে মোট ভোট পড়েছে ৪২ দশমিক ৪৯ শতাংশ। তবে এই হিসাবে পোস্টাল ব্যালট যুক্ত করা হয়নি। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ভোট পড়েছিল ৭১ দশমিক ১৫ শতাংশ।

বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার আছিয়া খাতুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ১৫০টি কেন্দ্রে মোট ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বগুড়ায় উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত