চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা পরিষদের প্রশাসক পদে মনোনয়নের দৌড়ে ক্ষমতাশীন বিএনপির পাঁচ জনের মধ্যে চলছে ভাগ্যের খেলা। আর এ সম্মানজনক পদটি কার ভাগ্যে জুটে নাচোলবাসী দেখার অপেক্ষায় রয়েছে।
রাজনৈতিক মহলে এ নিয়ে সর্বত্র আলোচনা চলছে। গত ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করার পর সারাদেশে সিটি কর্পোরেশন ও জেলাপরিষদে দলীয় লোকদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করে। সেইসাথে উপজেলা পরিষদ ও পৌরসভায় নিয়োগের ঘোষনা আসে। এরই প্রেক্ষিতে সারা দেশের ন্যায় নাচোলের বিএনপি নেতারাও উপরমহলে লবিং শুরু করেন। এদের মধ্যে মনোনয়নের দৌড়ে রয়েছেন, উপজেলা বিএনপির সভাপতি ও নাচোল ইউপির সাবেক সভাপতি এম. মজিদুল হক, সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুর কামাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা ও পৌর বিএনপির সহ-সভাপতি ও নাচোল উন্নয়ন ফোরামের সদস্য সচিব আমানুল্লাহ্্ আল মাসুদ। উল্লেখ্য, পৌরসভার সাবেক প্রশাসক কামরুজ্জামান শুধুমাত্র পৌরসভার প্রশাসক পদে নিয়োগের পছন্দের তালিকায় রয়েছেন।
নাচোলবাসী এসব নেতাদের অতিত আমলনামা ক্ষতিয়ে দেখছেন। খুব শীঘ্রই নাচোলবাসী উপজেলা পরিষদের ও পৌরসভার যোগ্য প্রশাসক পেতে যাচ্ছেন।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন