দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

বগুড়ায় ভোটের মাঠে সক্রিয় যুবদল, ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান আবু হাসানের

আসন্ন বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে মাঠে সক্রিয় হয়ে উঠেছে বগুড়া জেলা যুবদল। বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) শহরের ৫নং ওয়ার্ডের বাদুরতলা মোড়, ডালপট্টি, নামাজগড় ও চকসূত্রাপুর এলাকায় এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু হাসান।

“ভোট দিবো কিসে—ধানের শীষে” স্লোগানে মুখরিত হয়ে নেতাকর্মীরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তারা লিফলেট বিতরণের মাধ্যমে বিএনপি প্রার্থীর বিভিন্ন প্রতিশ্রুতি ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।

গণসংযোগকালে আবু হাসান বলেন, “ঐতিহাসিকভাবে বগুড়ার এই আসনটি জিয়া পরিবারের। অতীতে এই আসন থেকে আমাদের সকলের প্রিয় নেত্রী, বঙ্গমাতা মরহুমা বেগম খালেদা জিয়া বারবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ধারাবাহিকতায়, জনাব তারেক রহমানের প্রতি ভালোবাসা থেকে এই আসনের জনগণ সবসময় ধানের শীষের পক্ষে রায় দিয়ে আসছেন।”

তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবারও বগুড়া-৬ আসনের সচেতন ভোটাররা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে রেজাউল করিম বাদশাকে বিজয়ী করবেন।” এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

নির্বাচনী আমেজ শুরু হওয়ার পর থেকেই বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে শহরসহ বগুড়া-৬ (সদর) আসনের বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগ, প্রচারণা মিছিল, আলোচনা সভা ও লিফলেট বিতরণ কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনই তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। এ ধারাবাহিক প্রচারণায় নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বগুড়ায় ভোটের মাঠে সক্রিয় যুবদল, ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান আবু হাসানের

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত