বগুড়ার শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম ‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬’ উপলক্ষে রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। তাঁর এই অনন্য ও মহিমান্বিত সাফল্যে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করতে আজ সোমবার বেলা ১১টায় স্থানীয় প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজের সভাকক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক মো. শামসুজ্জামান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষা অফিসার নজরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও অভিনন্দন বার্তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে তাঁর কর্মজীবনের নিষ্ঠা এবং শিক্ষার আলোকবর্তিকা ছড়িয়ে দেওয়ার নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ফারুক ফয়সাল ও রুবেল রানা, অধ্যক্ষ মো. কোরবান আলী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. জাকির হোসেন। বক্তারা বলেন, নজরুল ইসলামের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি পুরো শেরপুরবাসীর জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের বিষয়। তাঁর এই স্বীকৃতি স্থানীয় শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
সংবর্ধনা গ্রহণের পর এক আবেগঘন অনুভূতি প্রকাশে মো. নজরুল ইসলাম বলেন, এই সম্মাননা তাঁর দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে তিনি সদা সচেষ্ট থাকবেন। প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজের এই উষ্ণ আতিথেয়তা ও ভালোবাসার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে উৎসবমুখর পরিবেশে দিনটিকে স্মরণীয় করে তোলেন। সংবর্ধনা অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও গৌরবোজ্জ্বল আবহের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন