দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে পাঠশালা চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের স্টেশন সংলগ্ন এলাকায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়ার মাধ্যমে এই যাত্রা শুরু করেন নেতৃবৃন্দ।

কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে ফিতা কেটে পাঠশালাটির উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশ। এসময় তারা বলেন, এখন থেকে সপ্তাহে তিন দিন এই পাঠশালায় সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করা হবে। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে পাঠদান করাবেন সরকারি আজিজুল হক কলেজ ও মজিবর রহমান মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দেশে কেউ যেন পিছিয়ে না থাকে সেই লক্ষ্য নিয়েই তারা প্রাথমিকভাবে স্বল্প পরিসরে এই যাত্রা শুরু করলেও আগামীতে শিশু অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সুশিক্ষা নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষার জন্য ভাষা শহীদরা তাদের জীবন আত্মত্যাগ করেছেন। নতুন প্রজন্ম যেন বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারেন এবং সেই চেতনা ধারণ করে নিজেদের প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারেন সেই লক্ষ্য নিয়েই কাজ করবেন তারা। ইতিবাচক এই উদ্যোগে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন ছাত্রদলের এই শীর্ষ দুই নেতৃত্ব।

পাঠশালা উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জামিউল হাসান জিহাদ প্রমুখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে পাঠশালা চালু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে শহরের স্টেশন সংলগ্ন এলাকায় অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়ার মাধ্যমে এই যাত্রা শুরু করেন নেতৃবৃন্দ।

কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে ফিতা কেটে পাঠশালাটির উদ্বোধন করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশ। এসময় তারা বলেন, এখন থেকে সপ্তাহে তিন দিন এই পাঠশালায় সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করা হবে। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে পাঠদান করাবেন সরকারি আজিজুল হক কলেজ ও মজিবর রহমান মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দেশে কেউ যেন পিছিয়ে না থাকে সেই লক্ষ্য নিয়েই তারা প্রাথমিকভাবে স্বল্প পরিসরে এই যাত্রা শুরু করলেও আগামীতে শিশু অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সুশিক্ষা নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষার জন্য ভাষা শহীদরা তাদের জীবন আত্মত্যাগ করেছেন। নতুন প্রজন্ম যেন বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানতে পারেন এবং সেই চেতনা ধারণ করে নিজেদের প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে পারেন সেই লক্ষ্য নিয়েই কাজ করবেন তারা। ইতিবাচক এই উদ্যোগে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন ছাত্রদলের এই শীর্ষ দুই নেতৃত্ব।

পাঠশালা উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সদস্য সচিব রাফিউল আল আমিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক জামিউল হাসান জিহাদ প্রমুখ।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত