দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

২০ এপ্রিল নিজ জেলা বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২০ এপ্রিল (সোমবার) তার এই বহুল প্রতীক্ষিত সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এই জনপদে বইছে উৎসবের আমেজ।

আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে বগুড়া সার্কিট হাউজে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মীর শাহে আলম এমপি এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

প্রেস ব্রিফিং শেষে মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীর জনসভাস্থলসহ সংশ্লিষ্ট ভেন্যুগুলো সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা নিরাপত্তা ব্যবস্থা এবং প্যান্ডেল নির্মাণসহ সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম এমপি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সংসদ সদস্য (বগুড়া-৭) মোরশেদ মিল্টন। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম বগুড়া সফর। নিজ জেলার সন্তানকে বরণ করে নিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

"প্রধানমন্ত্রীর এই সফর কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং বগুড়াসহ উত্তরবঙ্গের উন্নয়নে এটি একটি মাইলফলক হয়ে থাকবে। আমরা তাকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছি।" মীর শাহে আলম এমপি, এলজিআরডি মন্ত্রী।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বগুড়া জেলা জুড়ে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসভা সফল করতে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করা হচ্ছে।

আগামী ২০ এপ্রিলের এই সফরে প্রধানমন্ত্রী বেশ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

২০ এপ্রিল নিজ জেলা বগুড়ায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত