বগুড়ার শাজাহানপুর উপজেলার খাদাশ চেঁচুয়া পাড়াস্পোর্টিং ক্লাবের উদ্যোগে মঙ্গলবার ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে এক বর্ণাঢ্য ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য জনাব মোর্শেদ মিলটন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হরেজ উদ্দিন হারেজ ও আবু সাইন সানি। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মিঠু, এবং সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোজাফফর চেয়ারম্যান, হাফিজুর রহমান কাজল হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসান আলী আকন্দ, বিএনপি নেতা মাসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা তোতা ও আলাউদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুব সমাজকে সুস্থ ধারায় গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়ার শক্তিকে কাজে লাগিয়ে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে হবে। পাশাপাশি তারা অতীতের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতি আর সৃষ্টি না হওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
পহেলা বৈশাখের আনন্দঘন পরিবেশে আয়োজিত এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি স্থানীয় যুব সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন