দৃষ্টি প্রতিদিন
আপডেট : শনিবার, ০৭ মার্চ ২০২৬

ঘাটাইলে সূর্যমুখীর বাম্পার ফলনের আঁশায় কৃষকের স্বপ্ন দোল খাচ্ছে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের মাকরাই গ্রামে ফসলী মাঠে সূর্যমুখীর বাম্পার ফলনের আশায় কৃষকের স্বপ্ন দোল খাচ্ছে। অনুকূল আবহাওয়া এবং সঠিক পরিচর্যায় উৎপাদিত সূর্যমুখী ফসলের  হলুদ ফুলে মাঠ ভরে ওঠায় কৃষকের চোখে মুখে হাসি ফুটেছে। মাঠের পর মাঠ ফসলের এই মনোরম দৃশ্য, কৃষকের মনে নতুন আশা জাগিয়ে তুলছে।

টাঙ্গাইল ঘাটাইল থেকে মোঃ আব্দুল কাদের এর তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত..

টাঙ্গাইলের ঘাটাইল অঞ্চলের সূর্যমুখীর ক্ষেতগুলোতে হলুদের সমারোহে ভরে উঠেছে। হাজারও সূর্যমুখী ফুলের বাতাসে দোল খাওয়া দৃশ্য কৃষকের স্বপ্নকে রাঙিয়ে তুলছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে সূর্যমুখীর বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটবে বলে আশায় বুক বেঁধেছে কৃষকরা। ঘাটাইলে সূর্যমূখী ফুলের বাগান দেখতে প্রকৃতি প্রেমিরা ভিড় জমাচ্ছে  ফসলের মাঠে। কাজের ফাঁকে, ছুটির অবসরে পরিবার নিয়ে ফুলের এই মনোরম দৃশ্য দেখতে অনেকেই আসছে দূরদুরান্ত থেকে। মনোরম দৃশ্য ধরে রাখতে কেউবা নিচ্ছে ফটোগ্রাফ কেউবা তুলছে সেলফি। বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীদের আগমনে মুখরিত হয়ে উঠেছে ঘাটাইল উপজেলার উল্লেখযোগ্য মাকড়াই গ্রামের 'জলসিঁড়ি ফার্মস' সূর্যমুখী ফুলের বাগান। ঘাটাইল  কৃষি অফিস সুত্রে জানা গেছে এবার এ উপজেলায় ৫  হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। উদ্যোক্তা নারী কৃষাণি রওসানারা মাসুদা  ঘাটাইলের মাকড়াই গ্রামে ড্রাগন ফল চাষের পাশাপাশি এক একর জমিতে সূর্যমুখী ফুলের বাগান  করে দৃষ্টি কেড়েছেন সবার।

এলাকাটি ফুল ও ফল চাষের উপযোগী হওয়ায় কৃষকরা সরকারী সহযোগিতা পেলে অর্জিত ফসল থেকে একদিকে যেমন আয় করতে পারে বৈদেশিক মুদ্রা অন্যদিকে এলাকাটি গড়ে উঠতে পারে পর্যটক নগররূপে এমনটাই জানালেন সচেতন মহল।

ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্ত (দিলশাদ জাহান)টাঙ্গাইল ঘাটাইলের উর্বর ভূমি  সরকারি সার্বিক সহযোগিতার মাধ্যমে  ভরে উঠুক ফুল ও ফসলে, এ ভূমি গড়ে উঠুক পর্যটক নগরীতে, স্বপ্ন পূরণ হোক কৃষকের। এমনটাই দাবী সবার।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ঘাটাইলে সূর্যমুখীর বাম্পার ফলনের আঁশায় কৃষকের স্বপ্ন দোল খাচ্ছে

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত