দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : রোববার, ০৮ মার্চ ২০২৬

বগুড়ায় দুই অতিরিক্ত পুলিশ সুপারের বদলি

বগুড়ায় কর্মরত দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।                

রবিবার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

‎প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরকে পঞ্চগড় জেলা পুলিশে বদলি করা হয়েছে। একই সঙ্গে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জে বদলি করা হয়েছে।

‎অন্যদিকে, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মুরাদকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর অতিরিক্ত পুলিশ সুপার শামস ই তারবীজকে বগুড়ার শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

বগুড়ায় দুই অতিরিক্ত পুলিশ সুপারের বদলি

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

বগুড়ায় কর্মরত দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি করা হয়েছে।                

রবিবার (৮ মার্চ) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।

‎প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুরকে পঞ্চগড় জেলা পুলিশে বদলি করা হয়েছে। একই সঙ্গে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জে বদলি করা হয়েছে।

‎অন্যদিকে, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মুরাদকে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর অতিরিক্ত পুলিশ সুপার শামস ই তারবীজকে বগুড়ার শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত