বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ও খামারকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী বৃহত্তম ভস্তা ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
৮ মার্চ (রবিবার) দুপুরে ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে কমিটির কার্যক্রম পর্যালোচনা ও নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
সাধারণ সভায় উপস্থিত সবার মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এরপরে সভাপতি মনোনীত হন গজারিয়া গ্রামের রবিউল ইসলাম চান।সাধারণ সম্পাদক মনোনীত হন খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও শালফা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ।
এছাড়া সভায় ১২ জন উপদেষ্টাসহ মোট ২১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটি গঠনকালে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা হায়দার আলী,আব্দুল মতিন ও আবু সুফিয়ান,আলহাজ্ব জেলহজ্ব ফকির,আনিসুর রহমান ও ইউসুফ আলী,আব্দুল লতিফ ও শাহ আলম,রমজান আলী, জাহাঙ্গীর ইসলাম, মুঞ্জু মিয়া এবং খোকন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন এই কমিটি ভস্তা ঈদগাহ মাঠের উন্নয়ন, সংস্কার এবং শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাবে।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন