দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হওয়ার ক্ষেত্রে ন্যূনতম স্নাতক (ডিগ্রি) পাসের বাধ্যবাধকতা আর থাকছে না। আগের নিয়ম বহাল করে সভাপতির শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। অর্থাৎ, এখন থেকে সভাপতির পদে আসীন হতে কোনো সুনির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে না।
আজ মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ রিভিউ সংক্রান্ত এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, প্রবিধানমালা সংশোধনের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতার নিয়মটি তুলে দেওয়া হচ্ছে। সভার উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলো হলো
সভাপতির জন্য ন্যূনতম স্নাতক পাসের যে নিয়ম ২০২৪ সালের প্রবিধানমালায় যুক্ত করা হয়েছিল, তা বাতিল করা হয়েছে। ফলে ২০২৪ সালের আগের প্রথা অর্থাৎ 'কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না'—এই নিয়মটি পুনরায় কার্যকর হচ্ছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নিয়োগে স্থানীয় সংসদ সদস্যদের (এমপি) আর কোনো বিশেষ ক্ষমতা বা হস্তক্ষেপ থাকছে না।
এখন থেকে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া হবে প্রশাসনিক। প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি) এবং বিভাগীয় কমিশনারের সমন্বয়ে যাচাই-বাছাই শেষে তিনজনের নামের তালিকা শিক্ষা বোর্ডে পাঠানো হবে। বোর্ড চেয়ারম্যান সেই তালিকা থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। সংশ্লিষ্টরা জানান, শীঘ্রই এই সিদ্ধান্ত সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ বা প্রজ্ঞাপন জারি করা হবে।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের প্রবিধানমালায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হওয়ার জন্য ন্যূনতম স্নাতক পাস বাধ্যতামূলক করা হয়েছিল, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছিল। নতুন এই সিদ্ধান্তের ফলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কমিটির নেতৃত্বে আসার পথ আরও সহজ হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন