পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ও খরনা ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার রানীরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাসের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আবু শাহিন সানি, এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস সাকিদার ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল ও সাধারণ সম্পাদক আবদুল হাই সিদ্দিক রনি। আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনসহ উভয় ইউনিয়ন বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ।
বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে এ ধরনের ইফতার ও দোয়া মাহফিল শুধু ধর্মীয় আয়োজনই নয়, বরং এটি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে ইফতার শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করা হয়।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন