দৃষ্টি প্রতিদিন

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন কালাম আজাদ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন অনুযায়ী আগামী ৩ বছর মেয়াদী ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল এর বিশেষ প্রতিনিধি কালাম আজাদ।

বুধবার (১১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

তথ্য ও সস্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে চেয়ারম্যান ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামালকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। গত ২৩ ফেব্রুয়ারি ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় এ  ট্রাস্টি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন কালাম আজাদ

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন অনুযায়ী আগামী ৩ বছর মেয়াদী ট্রাস্টি বোর্ড গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল এর বিশেষ প্রতিনিধি কালাম আজাদ।

বুধবার (১১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

তথ্য ও সস্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে চেয়ারম্যান ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামালকে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। গত ২৩ ফেব্রুয়ারি ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় এ  ট্রাস্টি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত