দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য।

বগুড়ার শাজাহানপুরে উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুবলাগাড়ী গ্রোয়ার্স মার্কেটে আয়োজিত এ ইফতার মাহফিলে রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস শহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, সহ-সভাপতি মঞ্জুর কাদের মন্টু, শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশনের সচিব আজিজুল হক রাজা, রিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি জালাল উদ্দীন প্রামানিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান পুটু, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

বগুড়ার শাজাহানপুরে উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুবলাগাড়ী গ্রোয়ার্স মার্কেটে আয়োজিত এ ইফতার মাহফিলে রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা ডেকোরেটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস শহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, সহ-সভাপতি মঞ্জুর কাদের মন্টু, শিক্ষক-কর্মচারী ঐক্য ফেডারেশনের সচিব আজিজুল হক রাজা, রিকশা-ভ্যান শ্রমিক দলের সভাপতি জালাল উদ্দীন প্রামানিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান পুটু, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত