পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়ন যুবদল ও কৃষকদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) উপজেলার শালিকা পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।
গোহাইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলাউদ্দিনের উদ্যোগে এবং ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব আব্দুল লতিফের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ ও আলী হায়দার তোতা, গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান, আশেকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী শাকিদার, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল এবং চোপিনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুর কাদের মন্টু।
এছাড়াও আশেকপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিক, মিজান, বাশার, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মেহেদী হাসান, একরামুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দেশ-জাতির কল্যাণ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন