মুন্সীগঞ্জের সিরাজদিখানে ব্যক্তিগত উদ্যোগে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রশুনিয়া ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম আফজাল হোসেন খানের পরিবারের পক্ষ থেকে শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ আড়িপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে রশুনিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র প্রায় আড়াই শতাধিক মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
এ সময় মরহুম আফজাল হোসেন খানের সহধর্মিণীসহ তার ছেলে মোঃ রাসেল খান ও জুয়েল খান বাবু নগদ অর্থ বিতরণ করেন।
জানা যায়, রশুনিয়া ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম লাল খান দীর্ঘদিন স্থানীয় সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করেন। তার মৃত্যুর পর তার একমাত্র সন্তান মরহুম আফজাল হোসেন খানও তার পিতার ধারাবাহিকতায় স্থানীয় গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। আফজাল হোসেনের মৃত্যুর পর তার ছেলে ইতালি ও ফ্রান্স প্রবাসী সোহেল খান ও মাহমুদুল হাসানসহ তার ছেলেদের যৌথ উদ্যোগে প্রতি বছর সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে আসছেন। যা স্থানীয়ভাবে বেশ প্রশংসা কুড়িয়েছে।
আফজাল হোসেনের সহধর্মিণীসহ তার চার ছেলে এবং পরিবারের অন্যান্য সদস্যরা আফজাল হোসেনের রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া কামনা করেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন