বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর এলাকার বিএনপি কর্মী মতিউর রহমান মিন্টু (মিন্টু ফকির) ইন্তেকাল করেছেন।
শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
তিনি বলেন, তার মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক সহযোদ্ধাকে হারালাম। মিন্টু ফকির আর কখনো আমাদের মাঝে ফিরে আসবেন না—এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন তাঁর পরিবারকে এ শোক সহ্য করার তৌফিক দান করেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন