বগুড়ার শাজাহানপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত স্বপ্নপূরণ স্কুলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ঈদ পোশাক বিতরণ ও মেহেদী উৎসব। আনন্দঘন এই আয়োজনে নতুন পোশাক ও শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা।
শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর ও ক্ষুদ্রফুলকোট স্বপ্নপূরণ স্কুল শাখায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ঈদ পোশাক, খাতা, পেন্সিল ও রাবার বিতরণ করা হয়। পাশাপাশি শিশুদের হাতে মেহেদি দিয়ে সুন্দর আলপনা আঁকা হয়, যা তাদের ঈদের আনন্দকে আরও রঙিন করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।
স্বপ্নপূরণ স্কুলের উপদেষ্টা ও আরডিএ বগুড়ার সাবেক পরিচালক ড. জাকারিয়ার সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুর কাদের মন্টু, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সি.যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক মোস্তাফিজার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় স্বপ্নপূরণ স্কুলের স্বেচ্ছাসেবী আকাশ, রোমান, মাইশা, আনিকা, হানজালা, আবিরসহ শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি করা একটি মানবিক উদ্যোগ। এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এর আগে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা আমরুল ক্ষুদ্রফুলকোট স্বপ্নপূরণ শাখা স্কুল পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০১৩ সালে স্বপ্নপূরণ স্কুলের যাত্রা শুরু হয়। বর্তমানে বগুড়া শহরসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ১৮টি শাখার মাধ্যমে শত শত শিশুকে শিক্ষার আলোয় আলোকিত করছে প্রতিষ্ঠানটি।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন