বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন ঘিরে উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া জুড়ে এখন নির্বাচনী আমেজ। এই আসনটি কেবল একটি সংসদীয় এলাকা নয়, বরং এটি জাতীয়তাবাদী রাজনীতির কেন্দ্রবিন্দু ও বগুড়াবাসীর আবেগের অবিচ্ছেদ্য ঠিকানা। আসন্ন নির্বাচনে সেই আবেগের আসনটি পুনরুদ্ধার ও দেশনায়ক জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশাকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় নিয়ে মাঠে এখন সর্বাধিক সক্রিয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
নির্বাচনী মাঠের সর্বশেষ চিত্র বলছে, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশার পক্ষে জনমত গড়ে তুলতে ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা এখন ভোটারদের দুয়ারে দুয়ারে। প্রতিদিন লিফলেট বিতরণ, পথসভা, প্রচারণা মিছিল, আলোচনা সভা ও ঘরে ঘরে গণসংযোগের মাধ্যমে জোরালো উপস্থিতিতে তারা যেন জানান দিচ্ছেন - বগুড়া সদরের মাটি ও মানুষ, এখনও জিয়া পরিবারের আমানত।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম রাকিবুল হাসান পলাশ ও সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগরের বলিষ্ঠ নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক শক্তি এখন তুঙ্গে। প্রতিটি কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শৃঙ্খলার বিষয়টি খোদ দলের শীর্ষ নেতাদের নজর কেড়েছে।
বিশেষ করে, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগর ও শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণবের মধ্যকার প্রশংসনীয় কর্মতৎপরতা এখন ‘টক অফ দ্য টাউন’। তরুণ দুই নেতার চমৎকার সমন্বয়, রাজপথের লড়াকু চেতনা ও কর্মীদের উজ্জীবিত করার কৌশল সাধারণ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। রাজনৈতিক মহলে এই ‘সাগর-অর্ণব’ জুটি এখন প্রশংসায় পঞ্চমুখ।
মাঠের লড়াইয়ে জেলা ছাত্রদলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমনের নেতৃত্বাধীন টিম। এছাড়া জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকি রাকিবসহ সদর থানা ছাত্রদলের নেতৃবৃন্দ মাঠে সক্রিয় রয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল ও সদস্য সচিব রাফিউল আল আমিন এবং সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা ও সদস্য সচিব সোহাগ হোসেনের নেতৃত্বে কলেজ ইউনিটগুলোও প্রচারণাকে আরও গতিশীল করেছে। এছাড়াও জেলা ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সরব উপস্থিতিও ছিল দৃশ্যমান।
গণসংযোগকালে স্থানীয় ভোটারদের মাঝেও ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। অনেক নারী ও প্রবীণ ভোটার আবেগাপ্লুত হয়ে জানান, ঘরের সন্তান জনাব তারেক রহমান তাদের হৃদয়ের স্পন্দন ও বগুড়ার গর্ব। তারা বিশ্বাস করেন, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমেই জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করা সম্ভব। পাশাপাশি প্রার্থী রেজাউল করিম বাদশার স্বচ্ছ ও জনদরদী ভাবমূর্তিও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার দৃঢ়কণ্ঠে বলেন, "বগুড়া-৬ আসনটি আমাদের অস্তিত্বের প্রতীক। গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়া এই আসন থেকে বারবার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তেমনি আমাদের প্রাণের স্পন্দন জনাব তারেক রহমান সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমাদের স্বপ্ন পূরণ করেছেন। বগুড়াবাসী কখনো বেইমানি করেনি। তারা আবারও প্রমাণ করবে এই মাটি জিয়া পরিবারের ঐতিহ্যের, এই মাটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের। ইনশাআল্লাহ, ছাত্রদল রাজপথের অতন্দ্র প্রহরী হয়ে এই পবিত্র আমানত রক্ষা করবে এবং বিজয় ছিনিয়ে আনবে।"
আসন্ন উপনির্বাচন ঘিরে বগুড়ার ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পরিকল্পিত প্রচারণা ভোটারদের মনে ইতিবাচক প্রভাব ফেলেছে। তৃণমূল পর্যায়ের ব্যাপক গণসংযোগ ও নেতাকর্মীদের আত্মনিবেদন বগুড়া-৬ আসনে ধানের শীষের পাল্লাকে ব্যাপক ভারি করছে বলেও জানা গেছে। বগুড়াবাসীর বিশ্বাস, ভোটের দিন ব্যালটের মাধ্যমেই তারা তাদের ঘরের সন্তানের প্রতি ভালোবাসার প্রমাণ দিবেন। আর সেই কাঙ্ক্ষিত বিজয় দেখার জন্য এখন কেবল সময়ের অপেক্ষা।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন