২৩ এপ্রিল বুধবার, রাজধানীর উত্তরা এলাকার পাঁচ নম্বর সেক্টরে অবস্থিত আই,ইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন জোন বাংলাদেশ এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বোতলজাত পানি খাবার স্যালাইন বিতরণ করে।
এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের স্বস্তি ও সুস্থতা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ক্লিন জোন বাংলাদেশ। সংগঠনটির উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
সকাল ১১ টায় সরেজমিনে যেয়ে দেখা যায় প্রতিষ্ঠানটি পাঁচ নম্বর সেক্টরে অবস্থিত আই,ইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে এই কার্যক্রম পরিচালনা করে। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা গরম ও ক্লান্তিকর পরিস্থিতিতে যেন পানিশূন্যতায় না ভোগে, সেই লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লিন বিডির চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী, তুরাগ থানা বিএনপির ৫২ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম, যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, প্রতিষ্ঠানের কর্ণধার মোশারফ হোসেন, মোঃ লোকমান মিয়া ও কামাল হোসেন। এছাড়াও সংগঠনের স্বেচ্ছাসেবী সংগঠক মোঃ ইয়াকুবসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি একটি সামাজিক কর্তব্য। ভবিষ্যত প্রজন্মকে সহায়তা করতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরীক্ষার্থীদের অনেকে এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “পরীক্ষার সময় এমন সহযোগিতা আমাদের জন্য অনেক উপকারি। এতে করে আমরা স্বস্তি নিয়ে পরীক্ষা দিতে পারছি।”
সামাজিক সচেতনতা ও মানবিক সহায়তায় ক্লিন বিডির এই উদ্যোগ এলাকায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন