দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সরকারি হচ্ছে বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজ

বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ২০২৬-১০০ নং স্মারক মূলে জারি করা এক সরকারি চিঠিতে এ তথ্য জানানো হয়। এর মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হলো।

শিক্ষা মন্ত্রণালয়ের, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের, বেসরকারি কলেজ-৬ শাখার, সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রীর সদয় সম্মতির ভিত্তিতে কলেজটি সরকারি করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের সম্পদ হস্তান্তর, পরিদর্শন প্রতিবেদন এবং কোনো মামলা বা আর্থিক জটিলতা থাকলে তার বিস্তারিত তথ্য প্রদান।

উল্লেখ্য, গত সোমবার বগুড়া সফরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ সময় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’ মাঠে উপস্থিত জনতা কলেজটি সরকারি করার দাবিতে স্লোগান, ব্যানার ফেস্টুনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সেই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি তাৎক্ষণিকভাবে ঘোষণা দেন, ‘আপনাদের দাবি এই কলেজ সরকারি করতে হবে? যান, হয়ে গেলো এই কলেজ সরকারি ঘোষণা হয়ে যাবে, কাগজ পৌঁছে যাবে।’

প্রধানমন্ত্রীর সেই ঘোষণার পরই এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা দেখা দেয়। অবশেষে শিক্ষা মন্ত্রণালয়ের এ চিঠি জারির মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উল্লাস ও আনন্দ বিরাজ করছে।

কলেজ সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি হলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরো উন্নত হবে, শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়বে এবং শিক্ষার্থীরা অধিক সুযোগ পাবে। একইসাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীসহ আশপাশের এলাকার উচ্চশিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সরকারি হচ্ছে বাগবাড়ির শহীদ জিয়া ডিগ্রি কলেজ

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত