দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

সুখে-দুঃখে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন, জিএম সিরাজ

বগুড়ার শেরপুরে বিএনপির আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, কোনো ধরনের অন্যায় সহ্য করা হবে না। জনগণের ভাষা বুঝে কাজ করতে হবে এবং সরকারি কর্মকর্তাদের নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে দিতে হবে। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, সরকারি কর্মকর্তারা যদি জনগণের অর্থ তছরুপ করেন, সেক্ষেত্রেও কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বগুড়ার শেরপুরে বিএনপির আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেরপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে উপজেলা ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে কয়েক হাজার নারী-পুরুষ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংসদ সদস্য জিএম সিরাজ বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে একটি অ্যাপ উদ্বোধন করা হবে, যার মাধ্যমে এলাকার জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। সুখে-দুঃখে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে জনসেবাকে আরও সহজ ও স্বচ্ছ করা হবে।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসনে যারা তাঁকে ভোট দিয়েছেন, তিনি তাঁদের প্রতিনিধি, যারা ভোট দেননি, তাঁদেরও তিনি সমানভাবে প্রতিনিধিত্ব করবেন। “আমি সবার। আমি এখন ‘আমি নই, আমি এখন ‘আমরা’ বলেন তিনি। পরাজিত প্রার্থীরাও লক্ষাধিক ভোট পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, শেরপুর ও ধুনট উপজেলার জনগণের মাঝে তাঁদেরও প্রতিনিধিত্ব রয়েছে। এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান করেন তিনি।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কে এম মাহবুবর রহমান হারেজ, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র আলহাজ্ব  জানে আলম খোকা, জেলা ও উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক শফিকুল ইসলাম সাংগঠনিক আবদুল মোমিন, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুল ইসলাম (মামুন), যুগ্ন- আহবায়ক আইয়ুব আলীসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সুখে-দুঃখে জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন, জিএম সিরাজ

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত