দৃষ্টি প্রতিদিন

তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি : জ্বালানি মন্ত্রী

তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাবিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট (সমন্বয়) করেছে। এমনকি আমেরিকাও ৫ ডলার বাড়িয়ে দিয়েছে। সেখানে আমরা এই যুদ্ধ লাগার পর থেকে বাংলাদেশে ইমপোর্ট (আমদানি) করে যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে, সেই দামের চেয়ে নিচেই আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। মন্ত্রী বলেন, এটা করতে আমরা বাধ্য হয়েছি। কারণ এটা বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয় এবং আমরা যেন সহনীয় লেভেলে থাকতে পারি, সেই ব্যবস্থা করেছি।

দাম বাড়ানোর পরও এখনো ভর্তুকি আছে বলেও জানান তিনি। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব জীবনযাত্রায় কেমন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, দাম বাড়া মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ওপর প্রভাব পড়েছে। আমাদের ওপরও সেই প্রভাব আছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছি : জ্বালানি মন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাবিশ্ব তাদের তেলের দাম অ্যাডজাস্ট (সমন্বয়) করেছে। এমনকি আমেরিকাও ৫ ডলার বাড়িয়ে দিয়েছে। সেখানে আমরা এই যুদ্ধ লাগার পর থেকে বাংলাদেশে ইমপোর্ট (আমদানি) করে যে স্টক তৈরি করেছি, তার যে দাম পড়েছে, সেই দামের চেয়ে নিচেই আমরা এখন প্রাইস অ্যাডজাস্টমেন্ট করছি। মন্ত্রী বলেন, এটা করতে আমরা বাধ্য হয়েছি। কারণ এটা বৈদেশিক মুদ্রা দিয়ে কিনতে হয় এবং আমরা যেন সহনীয় লেভেলে থাকতে পারি, সেই ব্যবস্থা করেছি।

দাম বাড়ানোর পরও এখনো ভর্তুকি আছে বলেও জানান তিনি। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব জীবনযাত্রায় কেমন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, দাম বাড়া মানেই বিরূপ প্রভাব পড়া। এই যুদ্ধে শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর ওপর প্রভাব পড়েছে। আমাদের ওপরও সেই প্রভাব আছে।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত