ঠাকুরগাঁওয়ের, রানীশংকৈল উপজেলা শাখা বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে, সভাপতি পদে ফেরদৌস আলম মানিক এবং সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন নির্বাচিত হয়েছেন।
রোজ শনিবার ২ মে সকাল ১০ থেকে বিকেল ৪ পর্যন্ত। রানীশংকৈল পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চাপোড় পার্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ইউনিয়ন ও পৌরসভার অন্তর্ভুক্ত ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪১৮ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটগ্রহণ শেষে বিকেল ৪ : ৩০ মিনিটে পর্যন্ত গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে সভাপতি পদে বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলম মানিক ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একরামুল হক ১৩২ ভোট পেয়েছেন। এবং অপর প্রার্থী আব্দুল জব্বার ৯০ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে রানীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন পান ১৮৪ ভোট। নির্বাচন-পরবর্তী আলোচনা সভায় স্থানীয় রাজনৈতিক ও শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
তাঁদের মধ্যে উপজেলা বিএনপির সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিপ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার সহ, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রেজাউল করিম লিটন, জেলা সহ-সভাপতি বাবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক জাকিরুল ইসলাম এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি ফেরদৌস আলম মানিক বলেন, উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে, ''তিনি বলেন এ বিজয় উপজেলার সব শিক্ষকের, তাঁদের কল্যাণে আমি সর্বোচ্চ চেষ্টা করব'' ভোটারদের ভোট চমৎকার সুন্দর ভাবে ভোট প্রয়োগ করেছেন।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন