বগুড়ার শেরপুর থানা পুলিশের এক সফল অভিযানে দুইটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৩ মে) ভোর রাতে উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামে এই অভিযান চালানো হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. মঈনুদ্দীন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন-এর সরাসরি নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ তোফাজ্জল হোসেন, এসআই (নিঃ) সুব্রত কুমার সিং এবং এসআই (নিঃ) মোঃ সিয়াম হোসেন-এর সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম রাত আনুমানিক সাড়ে ৩ টায় বাগড়া চকপোতা গ্রামে অভিযান চালায়।
অভিযানে নিজ হেফাজতে চোরাই মোটরসাইকেল রাখার দায়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হলো উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা গ্রামের মৃত সাইফুল ইসলাম এর ছেলে মোঃ সামিউল ইসলাম (৩২), এবং মো: আজহারুল ইসলাম এর মোঃ সামিউল ইসলাম (২৭)।
তল্লাশিকালে অভিযুক্তদের হেফাজতে থাকা চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। একটি পালসার ১৫০ সিসি একটি প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল।
শেরপুর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ (রোববার) দুপুরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
"অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিতে শেরপুর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে," বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন