বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী শেরশাহ্ নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. আব্দুল লতিফ এম.এস.এস (রাষ্ট্রবিজ্ঞান)।
সোমবার (৪ মে) সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ এলাকার একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক। তিনি ‘মেসার্স হিমু ব্রিকস্’ ও ‘বিয়ে বাড়ী কেনাকাটা’র স্বত্বাধিকারী ও পরিচালক।
ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি তিনি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ। বর্তমানে তিনি দ্বারকিপাড়া জামে মসজিদ ও ঈদগাহ মাঠ কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ সম্পাদক পদে আর কোনো প্রার্থী না থাকায় মো. আব্দুল লতিফকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে। তার এই বিজয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
এদিকে মো. আব্দুল লতিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শেরপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এক প্রতিক্রিয়ায় তিনি জানান, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং শেরশাহ্ নিউমার্কেটের সার্বিক উন্নয়নে তিনি সকলের সহযোগিতা নিয়ে নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন