প্রতিবছরের ন্যায় এবারও অলাভজনক সমাজসেবামূলক সামাজিক সংগঠন চোরমর্দন যুব দাতব্য সংস্থার পক্ষ থেকে স্থানীয় সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামের একঝাঁক তরুণ যুবকদের নিয়ে গঠিত সংগঠনটির নিজস্ব কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে স্থানীয় সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র প্রায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি মোঃ আবুল কালাম বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চোরমর্দ্দন ঈদগাঁ ও কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী ফজলুল করিম মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোতাহার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শাহাদাৎ শিকদার। আরও উপস্থিত ছিলেন রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন শিকদার, রশুনিয়া ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য ইকবাল হোসেন দিদার, ব্যবসায়ী আল আমিন শিকদার, রায়হান জামিল দিপু, ডেপুটি সেলস ম্যানেজার এ. কে. এম ফজলুল হক রুবেল, মোঃ আনোয়ার মৃধা, মোঃ সেলিম মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য এ আর মানিক, রশুনিয়া উচ্চ বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি সদস্য আসলাম খান, সংগঠনের সাবেক সভাপতি আব্দুল আলিম হাওলাদার, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম রানা ও সদস্য হারুণ শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, চোরমর্দ্দন যুব দাতব্য সংস্থা একটি অরাজনৈতিক ও অলাভজনক সমাজসেবামূলক সামাজিক সংগঠন। বেশ কয়েক বছর ধরে সংগঠনটির মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সার্বিক সাহায্য সহযোগিতা করে আসছে এ সংগঠনটি। এছাড়া ধর্মীয় ও সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংগঠনটির গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রয়েছে। সংগঠনের সভাপতি জানান, প্রতিবছরের ন্যায় এবারও আমাদের সংগঠনের পক্ষ থেকে স্থানীয় সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আমাদের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি। আর সে জন্যই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। সমাজের বিত্তবান মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে, ছোট পরিসরে হলেও সমাজের গরিব অসহায় মানুষের প্রতি তারা যেন মানবিক হাত বাড়িয়ে দেন, বিশেষ করে রমজানের এ মাসে। ভবিষ্যতেও আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন