দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

শাজাহানপুরে স্যান্ডেলের সোলের ভেতরে ১,৫০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ১

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় অভিনব কৌশলে স্যান্ডেলের সোলের ভেতরে লুকায়িত রাখা ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

রোববার (৩ মে) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর থানাধীন নয়মাইল জামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. ফরিদুল ইসলাম ওরফে বাবু (৪০)। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নলঘড়িয়া গ্রামের বাসিন্দা।

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফরিদুল ইসলামকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত স্যান্ডেলের সোল কেটে ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডিএনসি সূত্রে জানা গেছে, মাদক পাচারে নতুন নতুন কৌশল ব্যবহার করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

রোববার, ০৩ মে ২০২৬

শাজাহানপুরে স্যান্ডেলের সোলের ভেতরে ১,৫০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় অভিনব কৌশলে স্যান্ডেলের সোলের ভেতরে লুকায়িত রাখা ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

রোববার (৩ মে) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের শাজাহানপুর থানাধীন নয়মাইল জামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. ফরিদুল ইসলাম ওরফে বাবু (৪০)। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার নলঘড়িয়া গ্রামের বাসিন্দা।

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফরিদুল ইসলামকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত স্যান্ডেলের সোল কেটে ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডিএনসি সূত্রে জানা গেছে, মাদক পাচারে নতুন নতুন কৌশল ব্যবহার করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত