দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : বুধবার, ০৪ মার্চ ২০২৬

শেরপুরে চালককে অচেতন করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই

ভুক্তভোগী চালক মো. আব্দুল ওহাব রুবেলের ছবি।

বগুড়ার শেরপুরে যাত্রীবেশে চালককে অচেতন করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার গোপালপুর এলাকার একটি ফাকা রাস্তায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী চালক মো. আব্দুল ওহাব রুবেল (৩৫) উপজেলার কুসুম্বি ইউনিয়নের দারুগ্রামের মো. সামসুল আলমের ছেলে। বর্তমানে তিনি শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সুস্থ হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল ওহাব রুবেল গত তিন বছর ধরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। বুধবার বিকেল ৫টার দিকে শেরপুর বাসস্ট্যান্ডের ফলপট্টি এলাকা থেকে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি গোপালপুর যাওয়ার কথা বলে তার ইজিবাইকটি ভাড়া করেন। ইজিবাইকটি গোপালপুর এলাকার একটি ফাঁকা রাস্তায় পৌঁছালে পেছন থেকে যাত্রীবেশী ছিনতাইকারীরা রুবেলের ঘাড়ে ও মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এই সুযোগে ছিনতাইকারীরা প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ইজিবাইকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে রাস্তা দিয়ে যাওয়া অন্য এক ইজিবাইক চালক রুবেলকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে ভুক্তভোগী চালক থানায় উপস্থিত হয়ে অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি ইব্রাহীম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধারসহ জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

শেরপুরে চালককে অচেতন করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাই

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

বগুড়ার শেরপুরে যাত্রীবেশে চালককে অচেতন করে ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার গোপালপুর এলাকার একটি ফাকা রাস্তায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী চালক মো. আব্দুল ওহাব রুবেল (৩৫) উপজেলার কুসুম্বি ইউনিয়নের দারুগ্রামের মো. সামসুল আলমের ছেলে। বর্তমানে তিনি শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সুস্থ হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল ওহাব রুবেল গত তিন বছর ধরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। বুধবার বিকেল ৫টার দিকে শেরপুর বাসস্ট্যান্ডের ফলপট্টি এলাকা থেকে অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি গোপালপুর যাওয়ার কথা বলে তার ইজিবাইকটি ভাড়া করেন। ইজিবাইকটি গোপালপুর এলাকার একটি ফাঁকা রাস্তায় পৌঁছালে পেছন থেকে যাত্রীবেশী ছিনতাইকারীরা রুবেলের ঘাড়ে ও মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এই সুযোগে ছিনতাইকারীরা প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ইজিবাইকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে রাস্তা দিয়ে যাওয়া অন্য এক ইজিবাইক চালক রুবেলকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে ভুক্তভোগী চালক থানায় উপস্থিত হয়ে অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ ওসি ইব্রাহীম জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধারসহ জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত