দৃষ্টি প্রতিদিন
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নওগাঁয় ৩ বছরের শিশু কন্যাসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ৩ বছরের শিশুকন্যাসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে । সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন-এর বাহাদুরপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জানা গেছে,বাড়ির ভেতরেই পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে সকালে প্রতিবেশীরা বাড়িতে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু করে পুলিশ।

নিহতরা হলেন- হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, তাদের ১০ বছর বয়সী ছেলে পারভেজ এবং ৩ বছর বয়সী কন্যা সন্তান সাদিয়া আক্তার। একই পরিবারের চারজনের এমন নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

নওগাঁয় ৩ বছরের শিশু কন্যাসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ৩ বছরের শিশুকন্যাসহ একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে । সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন-এর বাহাদুরপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জানা গেছে,বাড়ির ভেতরেই পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে সকালে প্রতিবেশীরা বাড়িতে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু করে পুলিশ।

নিহতরা হলেন- হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, তাদের ১০ বছর বয়সী ছেলে পারভেজ এবং ৩ বছর বয়সী কন্যা সন্তান সাদিয়া আক্তার। একই পরিবারের চারজনের এমন নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত