দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : বুধবার, ০৪ মার্চ ২০২৬

শেরপুর পৌরসভাকে আধুনিক ও মডেল নগরী গড়ার অঙ্গীকার: মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মিন্টু

বগুড়ার শেরপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শেরপুর কলেজের সাবেক ভিপি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম মিন্টু। 

বুধবার (৪ মার্চ) রাতে এই প্রতিবেদকের সঙ্গে একান্ত আলাপকালে তিনি নিজের প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং পৌরবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

রফিকুল ইসলাম মিন্টু বলেন, "শেরপুর পৌরসভা প্রাচীন জনপদ হলেও নাগরিক সুযোগ-সুবিধার দিক থেকে এখনো অনেক পিছিয়ে। দীর্ঘদিনের অবহেলা দূর করে আমি জনগণের একজন প্রকৃত সেবক হিসেবে কাজ করতে চাই। অতীতেও আমি সর্বদা সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই।"

একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, "আগামী নির্বাচনে জনগণের সমর্থনে যদি আমি নির্বাচিত হই, তবে আমার প্রধান কাজ হবে মাদকমুক্ত সমাজ গঠন এবং কিশোর গ্যাং ও সন্ত্রাস নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া। শেরপুরকে একটি শান্তিময় ও নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা হবে, যেখানে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত থাকবে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে একটি বাসযোগ্য পরিবেশ তৈরি করাই আমার লক্ষ্য।"

জনগণের ভোটে নির্বাচিত হলে শেরপুর পৌরসভাকে একটি দুর্নীতিমুক্ত ও সেবামুখী পৌরসভায় রূপান্তর করে উন্নয়নের সুফল যেন প্রতিটি ওয়ার্ডের মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সেই চেষ্টাই তাঁর সর্বোচ্চ থাকবে বলে জানান রফিকুল ইসলাম মিন্টু।

শেরপুর পৌরসভার এই জনপ্রিয় নেতার প্রার্থী হওয়াকে কেন্দ্র করে স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রাণচাঞ্চল্য । তৃণমূল থেকে উঠে আসা এই নেতার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাধারণ মানুষের সাথে গভীর সম্পৃক্ততা নির্বাচনে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। ইতিমধ্যেই পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় তাঁর সমর্থনে নেতাকর্মীদের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। জনসেবার মহান ব্রত নিয়ে সকল বাধা পেরিয়ে একটি আধুনিক ও সমৃদ্ধ শেরপুর গড়ার লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান তিনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

শেরপুর পৌরসভাকে আধুনিক ও মডেল নগরী গড়ার অঙ্গীকার: মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মিন্টু

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত