দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : রোববার, ০৮ মার্চ ২০২৬

নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার"—এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আজ রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় নাচোল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা। তিনি নারী অধিকার রক্ষা এবং নারীর ক্ষমতায়নে উপজেলা প্রশাসনের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও)ডাঃ মাহবুব উল আলম, উপজেলা প্রকৌশলী সাদেকুল ইসলাম ও নাচোল থানার অফিসার ইনচার্জ আছলাম আলী।

বক্তারা বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য। কন্যা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নারীদের উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারলে আগামীর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে নারীদের সচেতনতা বৃদ্ধির ওপর তারা গুরুত্বারোপ করেন।

সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধে এবং বাল্যবিবাহ মুক্ত নাচোল গড়তে উপস্থিত সকলকে শপথ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে নারী উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সম্মাননা জানানো হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নাচোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত