বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বারখ্যাত বগুড়া আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো। দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 'বগুড়া সিটি করপোরেশন'।
সোমবার বেলা ১২টায় ফলক উন্মোচনের মাধ্যমে এই নতুন সিটি করপোরেশনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই বগুড়ায় তার প্রথম সফর। এই সফরকে কেন্দ্র করে পুরো শহর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
সোমবার ভোর সোয়া ছয়টায় ঢাকার গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। সেখানে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
সিটি করপোরেশন উদ্বোধনের আগে তিনি বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধন করেন।
বেলা ১২টায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রামে রয়েছেন। আজ বিকেলে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন তিনি। সেখানে উত্তরবঙ্গের উন্নয়ন ও বগুড়াকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার রূপরেখা ঘোষণা করার কথা রয়েছে।
বগুড়া যুক্ত হওয়ার পর বর্তমানে বাংলাদেশে মোট সিটি করপোরেশনের সংখ্যা দাঁড়ালো ১৩টিতে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, গাজীপুর সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন, বরিশাল সিটি করপোরেশন, সিলেট সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন, রংপুর সিটি করপোরেশন, ময়মনসিংহ সিটি করপোরেশন এবং বগুড়া সিটি করপোরেশন।
বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই সিটি করপোরেশন। আজকের এই ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় অর্থনীতি এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন