দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

চাঁদাবাজ ইস্যুতে মানববন্ধন: শাজাহানপুর স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

মোঃ আইয়ুব আলী ও মোঃ কামরুল হাসান মমিন ছবি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। শোকজপ্রাপ্তরা হলেন শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী ও সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান মমিন।

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে বলা হয়, জেলা স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল পদে থেকে সাম্প্রতিক সময়ে তাদের কিছু কর্মকাণ্ডের কারণে এলাকায় সামাজিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নজরে এসেছে এবং তা সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ হিসেবে গণ্য করা হচ্ছে। এ কারণে কেন তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে এবং স্বশরীরে উপস্থিত হয়ে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাখ্যার ভিত্তিতে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ শাজাহানপুর উপজেলার বীরগ্রাম স্ট্যান্ড এলাকায় আলুবাহী একটি গাড়ি আটকিয়ে চাঁদা দাবির অভিযোগ ওঠে। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘটনাটি প্রতিহত করে। খবর পেয়ে বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি লাইভ সম্প্রচার করেন।

ঘটনার পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকের উদ্দেশ্যে কটূক্তিমূলক বক্তব্য প্রকাশ করেন এবং পরে জেলা প্রেসক্লাবে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার প্রতিবাদে ১১ মার্চ শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে সাংবাদিকবৃন্দ, সচেতন নাগরিক, কৃষক ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এর পরপরই বিষয়টি নিয়ে জেলা স্বেচ্ছাসেবক দল পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্ট দুই নেতাকে শোকজ নোটিশ প্রদান করে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

চাঁদাবাজ ইস্যুতে মানববন্ধন: শাজাহানপুর স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত