দৃষ্টি প্রতিদিন
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

টাঙ্গাইলে চাঁদা দাবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে কালিহাতী উপজেলার পৌর এলাকার সাতুটিয়া গ্রামের রিফাত এন্টারপ্রাইজের কর্ণধার এসএম মামুন কতিপয় সন্ত্রাসীর বিরুদ্ধে চাঁদাবাজ  অভিযোগ তোলেন। তিনি তার লিখিত অভিযোগে জানান, একই উপজেলার ঘড়িয়া গ্রামের মজিবরের পুত্র মশিউর রহমান সোহেল ও টাঙ্গাইল সদর উপজেলার বড় বাশালিয়া গ্রামের আশরাফুল আলম সুমন ১২/১৬ জন  সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে তার নিকট ৩০ লাখ টাকা চাঁদা দাবী করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ১৬ ফেব্রুয়ারি ২০২৫ সালে ঢাকাস্থ কাওরান বাজার এলাকায় মোনায়েম এন্টারপ্রাইজ লিমিটেড ভবনের ছাদে তার নিকট  সন্ত্রাসীরা চাঁদা দাবী করেন। নগদে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা মামুনের নিকট থেকে অলিখিত ৩০০ টাকা মূল্যের স্ট্যাম্পে জোরবলে স্বাক্ষর নেয়। এতে এস এম  মামুন বিজ্ঞ আদালতে বিচার প্রার্থী হয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলে চাঁদা দাবীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

সংবাদ সম্মেলনে কালিহাতী উপজেলার পৌর এলাকার সাতুটিয়া গ্রামের রিফাত এন্টারপ্রাইজের কর্ণধার এসএম মামুন কতিপয় সন্ত্রাসীর বিরুদ্ধে চাঁদাবাজ  অভিযোগ তোলেন। তিনি তার লিখিত অভিযোগে জানান, একই উপজেলার ঘড়িয়া গ্রামের মজিবরের পুত্র মশিউর রহমান সোহেল ও টাঙ্গাইল সদর উপজেলার বড় বাশালিয়া গ্রামের আশরাফুল আলম সুমন ১২/১৬ জন  সন্ত্রাসী প্রকৃতির লোকজন নিয়ে তার নিকট ৩০ লাখ টাকা চাঁদা দাবী করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ১৬ ফেব্রুয়ারি ২০২৫ সালে ঢাকাস্থ কাওরান বাজার এলাকায় মোনায়েম এন্টারপ্রাইজ লিমিটেড ভবনের ছাদে তার নিকট  সন্ত্রাসীরা চাঁদা দাবী করেন। নগদে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা মামুনের নিকট থেকে অলিখিত ৩০০ টাকা মূল্যের স্ট্যাম্পে জোরবলে স্বাক্ষর নেয়। এতে এস এম  মামুন বিজ্ঞ আদালতে বিচার প্রার্থী হয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত