দৃষ্টি প্রতিদিন
প্রকাশ : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

অবৈধভাবে মাটি কাটায় শাজাহানপুরে ভ্রাম্যমাণ আদালতে, জরিমানা সাড়ে ৪ লক্ষ টাকা

অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমান আদালত।

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুর গ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে আব্দুল মজিদ নামের এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

জরিমানার টাকা অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

অভিযান কালে কৃষি জমির উপরিভাগ কর্তন (টপ সয়েল) এবং অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে আব্দুল মজিদ কে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না মর্মে আদালতে মুচলেকা দেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি খনন যন্ত্র  এসক্যাভেটর জব্দ করা হয় এবং সেটি আশেকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নান্নু মিয়ার জিম্মায় দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় শাজাহানপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৃষ্টি প্রতিদিন

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

অবৈধভাবে মাটি কাটায় শাজাহানপুরে ভ্রাম্যমাণ আদালতে, জরিমানা সাড়ে ৪ লক্ষ টাকা

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের চাঙ্গুর গ্রামে অবৈধভাবে মাটি কাটার দায়ে আব্দুল মজিদ নামের এক ব্যক্তিকে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

জরিমানার টাকা অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।

অভিযান কালে কৃষি জমির উপরিভাগ কর্তন (টপ সয়েল) এবং অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের দায়ে আব্দুল মজিদ কে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

তিনি ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না মর্মে আদালতে মুচলেকা দেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি খনন যন্ত্র  এসক্যাভেটর জব্দ করা হয় এবং সেটি আশেকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নান্নু মিয়ার জিম্মায় দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় শাজাহানপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি জানান, অবৈধভাবে মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৃষ্টি প্রতিদিন

প্রকাশক ও সম্পাদক এসএম আমিনুল মোমিন, আইন বিষয়ক সম্পাদক, অ্যাডভোকেট মনিরুজ্জামান

কপিরাইট © ২০২৬ দৃষ্টি প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত